• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গরু নিয়ে যাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

   ১৬ মে ২০২৫, ১২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. বেল্লাল হোসেন খান ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন, রাজাপুরের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জনৈক আবু বকরের একটি পোষা গাভী জোরপূর্বক নিয়ে গেছেন। বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দলীয়ভাবে এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেল্লাল হোসেন খান জেনে-শুনে যে আচরণ করেছেন, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে সংগঠনের সব পদ-পদবীসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, পাওনা টাকার জন্য রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গৃহবধূ নারগিস আক্তারের গাভী নিয়ে যান বেল্লাল হোসেন খান। পরে গাভীর মা হারা বাছুরকে নিয়ে আদালতের দ্বারস্থ হন নারগিস আক্তার। ঘটনাটি জানাজানি হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার