• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

   ১৬ মে ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগা ফুটবলে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে জয় দিয়ে চলতি মৌসুমে ২ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনা স্বাগতিকদের হারিয়েছে ২-০ গোলে। কাতালানদের পক্ষে একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও ফার্মিন লোপেজ। 

২০২৩ সালের পর ২০২৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারায় বার্সেলোনা। তবে সেই শিরোপা আবার পুনরুদ্ধার করলো কাতালানরা। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখে বার্সেলোনা। এর ফলে, বাকি থাকা ৩ ম্যাচে এক জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে এই স্প্যানিশ জায়ান্টদের। এমন সমিকরণ নিয়ে আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনা মুখোমুখি হয় স্বাগতিক এস্পানিওলের। আর সেই ম্যাচেই স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৮ তম শিরোপা জিতে নেয় বার্সেলোনা। 

খেলার শুরু থেকেই দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে কোন দল গোল না করতে পারলে অনেকটা হতাশা নিয়েই বরিতিতে যায় বার্সেলোনার সমর্থকরা। 

তবে, দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ছন্দে ফিরতে সময় নেইনি বার্সেলোনা। ৫৩ মিনিটে দলের ১৭ বছর বয়সী তারকা স্ট্রাইকার লামিনে ইয়েমালের গোলের এগিয়ে যায় হ্যানিস ফ্লিকের দল। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে বার্সেলোনার ফলাফল দ্বিগুন করে ফার্মিন লোপেজ। এদিকে, এস্পানিওল আর গোল না করতে পারলে দলটির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে হাজারো সমর্থকদের উল্লাসে ভাসিয়ে নিজেদের ২৮ তম লা লিগা শিরোপা জিতে বার্সেলোনা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা