• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে বিএন‌পির ৪ নেতার পদত্যাগ

   ১৬ মে ২০২৫, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত ও তা‌দের দোসর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত, ত‌্যাগী‌দের অবমূল‌্যায়নসহ নানা অনিয়মের অভি‌যোগ তু‌লে সদ‌্যঘো‌ষিত উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টি থে‌কে পদত‌্যাগ ক‌রে‌ছেন চার বিএন‌পি নেতা।

শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন ক‌রে পদত্যাগের ঘোষণা করেন তারা।

পদত্যাগকারীরা হলেন- সদ‌্য ঘো‌ষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।

পদত্যাগকারীদের পক্ষে অভিযোগ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষ প্রতীক নিয়ে উলিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। প‌রে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। 

তিনি বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। এছাড়াও উপজেলা আহ্বায়ক কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, বাদল ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার চাচাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পান্ডের মোটরসাইকেলের পেছনে বসে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন। 

আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১ নম্বর যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন তাদের বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী