• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজনৈতিক দলগুলো

‘অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে’

   ১৬ মে ২০২৫, ০৭:২৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা এবং ফ‍্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ‍্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে ক্রমশ: হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনীদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই তখন অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মঞ্জু বলেন, সকলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ: গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দুরত্ব তৈরী হয়েছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরী হয়ে গেছে। কার কত  অবদান সে নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। ফ‍্যাসিবাদকে পরাজিত করার পর সকল পক্ষের ঐক‍্য সুসংহত করাতো দুরের কথা সে ঐক‍্য ধরে রাখার জন‍্যও সরকার কোন চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে।

সকল পক্ষকে জিদ ও হটকারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কথা ভুলে যাবেননা পরাজিত ফ‍্যাসিবাদের পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্র ভারত। জনাব মঞ্জু চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস‍্যার আশু সমাধান, বন্দর ও মানবিক করিডোর নিয়ে সকলের ঐকমত্যে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের