• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাফ অনূর্ধ্ব-১৯

ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

   ১৭ মে ২০২৫, ০১:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত


ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।

গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভারত শুরু থেকেই তাদের আধিপত্য দেখাতে থাকে। ১৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানি মেইতি। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ওমাং দোদুম। বিরতির পর ব্যবধান বাড়ান প্রশান জাজো। তাতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে ও নেপালকে ৪-০ গোলে হারায় তারা।

শনিবার (১৭ মে) দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই আশা করেছিলেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভারত-নেপাল ম্যাচ দেখার পর আমাদের যে পরিকল্পনা ছিল, ছেলেরা পুরোপুরিভাবেই তা বাস্তবায়ন করেছে। ভারত ভালো দল। আমরা ভালো একটা ম্যাচের আশা করছি। অরুণাচলের দর্শকেরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ দেখতে পাবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে