• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হিটু শেখের মৃত্যুদণ্ড: যা বললেন জামায়াতের আমির

   ১৭ মে ২০২৫, ০১:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের জনগণ।’ আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

শনিবার (১৭ মে) রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি আরও বলেন, মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দু' মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মত।

ন্যায়বিচার নিশ্চিত হোক উল্লেখ করে জামায়াতে আমির বলেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ। 

আছিয়া হত্যাকাণ্ডের মত মন্টু চন্দ্র দাসেরও বিচার চেয়ে তিনি লেখেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুন্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই।

প্রসঙ্গত, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের