• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দিতে অবস্থান কর্মসূচি

   ১৮ মে ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের এনসিটি, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল, লালদিয়ারচর বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশের কোম্পানিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি।

রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা। চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের নেতৃত্বে এতে উপস্থিত আছেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ও চট্টগ্রাম সুরক্ষা কমিটির অন্যতম নেতা এম এ হাশেম রাজু, বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস, মহানগর যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রদল নেতা রাজু দাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসিনসহ আরও অনেকে।

চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কার্যক্রম পরিচালনা হয়। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই। তবে আমাদের যেটি লাভবান সেক্টর সেটি কেন বিদেশিদের হাতে তুলে দেব? আমাদের অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ প্রয়োজন। সেখানে বিদেশি বিনিয়োগ হোক। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সৌদি কোম্পানিকে দিয়েছিল। এর ফলে সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাকরির সংকোচন হবে।

বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল বলেন, আমরা মনে করি এ বিষয়ে স্টেকহোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করা দরকার। আমাদের দেশের কোম্পানিগুলোকে কীভাবে বিশ্বমানের করা যায় সেই উদ্যোগও নেওয়া উচিত।

মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস বলেন, চট্টগ্রাম বন্দর কিংবা এনসিটি পরিচালনায় আমাদের সামর্থ্য রয়েছে। সুতরাং এগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার এককভাবে নিতে পারে না। আমরা এর কঠোর প্রতিবাদ জানাই। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী