• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কুরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সভা অনুষ্ঠিত

   ১৮ মে ২০২৫, ০৩:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ঈদ উল আযহা উপলক্ষ্যে কুরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও লবণ ও সরবরাহ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ৩ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘ চামড়া শিল্প আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র সংরক্ষণ প্রক্রিয়া অনবহিত থাকা ও অবহেলার কারণে লাখ লাখ চামড়া পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে থাকে। আমরা চাই কুড়িগ্রামের চামড়া ব্যবসায়ীরা চামড়া সংরক্ষণ করে স্বাবলম্বী হোক এবং দেশের চামড়ার চাহিদা পূরণ করুক। এই শিল্প সম্প্রসারণে আমরা ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করব।  এজন্য প্রয়োজন সর্বাগ্রে সবাইকে দেশপ্রেমিক হতে হবে। তাই আসুন উন্নত দেশ গড়তে দেশপ্রেমিক হই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডাক্তার মোঃ আব্দুল জলিল, দৈনিক কালবেলা ও ইংরেজি দৈনিক এশিয়ান এজ'র বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুড়িগ্রাম প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মুজাহিদ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা, নাগরিক টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিম ফারাজি, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী