• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নুসরাত ইস্যুতে যা বলছে শিল্পী সমিতি

   ১৮ মে ২০২৫, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। সেখান থেকে প্রথমে তাকে নেওয়া হয় ডিএমপির ভাটারা থানায়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে, ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার বিষয়টি নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেছেন শিল্পীদের কেউ কেউ। এবার ফারিয়া ইস্যুতে সরব হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সংবাদমাধ্যমকে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘আমরা শিল্পী হই আর যে হই আমরা কেউই আইনের ঊর্ধ্ব নই। সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের শিল্পীদের নামে যদি মামলা হয় তাহলে সেটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করবেন আদালত। তিনি যদি নিরপরাধী হন তাহলে সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে একজন শিল্পীর ক্ষেত্রে আমরা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করে থাকি।’

এরপর বলেন, ‘দেখেন, এটি সম্পূর্ণ আইন-আদালতের বিষয়। তারপরও আমরা নিজেরাও এসব অভিযোগের বিষয়ে খোঁজখবর নিই। যদি মনে হয় যে তিনি অপরাধী নন, তাহলে আমরা তার পক্ষে আইনিভাবে আগানোর চেষ্টা করি।’

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’