• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফের ঢাকা কলেজের অধ্যক্ষ হলেন এ কে এম ইলিয়াস

   ১৮ মে ২০২৫, ০৯:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক এ কে এম ইলিয়াসকে দুই বছরের চুক্তিভিত্তিক পদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অধ্যাপক এ কে এম ইলিয়াস তার অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সকল সুবিধা স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান