• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

   ১৯ মে ২০২৫, ১১:৩৯ এ.এম.

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

সোমবার (১৯ মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বরের পাশে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

জানা যায়, সোমবার (১৯মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪-৫ জন সীমান্তের ওপারে যায়।

এসময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হকের বাম হাতে দুইটি ছড়রা গুলি লেগে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন। 

সামসুল হকের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গুলিবিদ্ধ শামসুল হককে সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে গেছে। তিনি এখন আশংকা মুক্ত। 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শামসুল হক নামের একজন বাম কাধের শোল্ডারে গুলির আঘাত পেয়ে সকালে এসেছিলেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি'র অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় কারফিউ চলছে। এরমধ্যেই কয়েকজন ওপারে যাওয়ার চেষ্টার সময় বিএসএফ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি করে। এ সময় শামছুল হক গুলিবিদ্ধ হন। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার