• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সিদ্ধিরগঞ্জ

শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

   ১৯ মে ২০২৫, ১১:৫৬ এ.এম.

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

সেই ঘটনার ৯ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ১০০-১৫০ জন আসামি। ১৬ মে রাতে শহীদ সজলের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করান।

সোমবার (১৯ মে) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫) প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। সেদিন মামলায় উল্লিখিত আসামিরা জনতাকে প্রতিহত করতে অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ওই সময় আসামিরা এলোপাতাড়ি গুলি করলে ভিকটিমের পেটে গুলি লাগে। তখন ঘটনাস্থলে থাকা কয়েকজন তাঁকে তাৎক্ষণিক চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সারা দেশে গেজেট হওয়ার পর নিহত সজলের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের