• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে নদী ভাঙনে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়ছে

   ১৯ মে ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, জিঞ্জিরাম, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় নদীতীরবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ফলে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষজন।

জেলার রাজারহাট, চিলমারী ও উলিপুরের বিভিন্ন চরাঞ্চলে ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধির কারণে আবাদি জমি তলিয়ে গেছে। দলদলিয়া, থেতরাই, বেগমগঞ্জ, মোল্লারহাট ও বিদ্যানন্দসহ একাধিক এলাকায় ধান, কাউন, বাদাম ও পেঁয়াজসহ নানা ফসল ডুবেছে পানিতে। অনেক কৃষক অপরিপক্ব ফসল তুলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করলেও ততটা লাভ হচ্ছে না।

নদী ভাঙনের আশঙ্কায় অনেকে গাছ কেটে ফেলছেন, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। শুধু মোল্লারহাটেই দেড় শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদ-নদীগুলোর পানি আরও বাড়তে পারে। তবে তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং তেমন কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

তবে নদীর পাড়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর দাবি, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছর তাদেরকে এমন দুর্দশার মুখে পড়তে হয়। তারা দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার