• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা


প্রকাশ:  ১৯ মে ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। গাইবান্ধার শিক্ষার্থীদের নিয়ে দিনভার নানা আয়োজন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 
সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী-সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয় একটা নতুন পরিবেশ। এখানে প্রচুর স্বাধীনতা আছে। তোমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে পড়ালেখা করে নিজেকে দেশ ও জাতীর কল্যাণে উপযুক্ত করে গড়ে তোলা। তোমারা এমন কিছু করবে না যার জন্য তোমাদের বাবা-মা, সমাজ বা দেশ লজ্জিত হয়।

এসময় তিনি গাইবান্ধা জেলা কল্যাণ সমিতি'র অ্যালামনাইদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের অগ্রগতি সাধনের জন্য জন্য কমিটির সদস্যদের আহ্বান জানান।

উল্লেখ্য,  গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা