• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প

জব্দকৃত অর্থ-সম্পত্তি দিয়ে তহবিল গঠন করবে সরকার: গভর্নর


প্রকাশ:  ১৯ মে ২০২৫, ০৫:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-পিআইডি
ছবি-পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।

পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থ উদ্ধারে আমাদের অগ্রগতি, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং আইনি বাধা দূর করতে সম্ভাব্য কৌশল নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি।

গভর্নর বলেন, এই ফান্ড ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে আর্থিক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দিতে জনস্বার্থে ব্যবহার করা হবে।

তিনি বলেন, তদন্ত বা বিচারাধীন ব্যক্তিদের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ আমরা জব্দ করেছি। এ ছাড়া যারা পালিয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে মামলা চলছে আমরা তাদের শেয়ারের নিয়ন্ত্রণ নিয়েছি।

জব্দ হওয়া সম্পদ কীভাবে প্রস্তাবিত ফান্ডে স্থানান্তর করা যায় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থাপনা করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ