• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মুক্তির পর সবাইকে ধন্যবাদ জানালেন নুসরাত

   ২০ মে ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জামিনে কারাগার থেকে বের হন। 

কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণেরই মধ্যেই নুসরাত ফারিয়ার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের জন্য একটি বার্তা দেওয়া হয়। এতে সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।’

নুসরাত ফারিয়া বিদেশে পাড়ি দেওয়ার সময় রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

নুসরাত ফারিয়া মডেল এবং উপস্থাপক হিসেবেও সবার নজর কেড়েছেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় সাফল্যের পর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’ ও ‘বস ২: ব্যক টু রুল’ সিনেমার মতো আরও বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’