• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

   ২১ মে ২০২৫, ০২:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের প্রবেশ গেইটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের এই অবস্থান।

বুধবার (২১ মে) দুপুর ১২টার পর বিক্ষোভ শুরু করে এনসিপি। এর আগে মিছিল নিয়ে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেক পর পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ঢোকার চেষ্টা করেন এনসিপি নেতাকর্মীরা। ভবনে প্রবেশ করতে না পরে গেইটের সামনে স্লোগান দিতে দেখা গেছে তাদের। এ সময় তারা স্লোগান দিচ্ছিলেন 'এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার'।

এদিকে নির্বাচন কমিশনের প্রবেশের গেইটের সামনে ও পিছনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচির শুরু থেকে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের