• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাম্য হত্যার বিচার দাবিতে

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান

   ২২ মে ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা এক বিবৃতিতে জানায়। এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা জানিয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি। তাঁরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতিমধ্যে শাহবাগ মোড়–সংশ্লিষ্ট সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

গতকাল এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবেন সংগঠনের নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের