• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মমতাজের ৬ দিনের রিমান্ড, ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

   ২২ মে ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

হত্যা-হামলা ও ভাঙচুরের পৃথক দু’টি মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মোট ছয় দিনের রিমান্ডে নিয়েছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ১-এর বিচারক আবদুল নুর মমতাজের বিরুদ্ধে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৩-এর বিচারক আইভী আক্তার এ কণ্ঠশিল্পীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের হাজতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়। 

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন। তবে মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পরে পুলিশের প্রিজনভ্যানে জেলহাজতে নেওয়ার পথে উপস্থিত বিক্ষুব্ধরা মমতাজের দিকে ডিম নিক্ষেপ করেন।   

মমতাজ বেগম নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।  তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার