• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

করিডর নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে: ফুয়াদ

   ২২ মে ২০২৫, ০৪:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় গণমাধ্যমগুলো মানবিক করিডর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শুরু করেছে। তাদের শেখানো বুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার করছে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বন্দর ও মানবিক করিডর নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মানবিক করিডর নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে করিডর ও বন্দর নিয়ে ভুল বোঝাচ্ছে একটি গোষ্ঠী। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

বাংলাদেশকে কোনও পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক।

এ সময় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করনীয় ঠিক করার পরামর্শ দেন আসাদুজ্জামান ফুয়াদ। বলেছেন, বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের