• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

   ২২ মে ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি, নিয়োগ বাণিজ্যে ও অনিয়মের সাথে জড়িত থাকায় উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিজয়নগরে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় তারা অভিযোগ তুলেন, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন দিয়েই চলছে বর্তমান প্রশাসন। নিজ স্বার্থের জন্য নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনে বসানো হচ্ছে। একটি দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই অনতিবিলম্বে দুই উপদেষ্টাকে অপসারণ করতে হবে। তা না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ হাইকোর্ট দিলেও, উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র হিসেবে বসতে দেয়নি। সরকারের উপদেষ্টারাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পেছানো পাঁয়তারা শুরু করেছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের