• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢলের পানিতে প্লাবিত কুড়িগ্রামের নিচু চর

   ২২ মে ২০২৫, ০৬:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ছোট-বড় সবকটি নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজারহাট ও উলিপুর এলাকায় তিস্তার পানি অনেক বেশি বেড়েছে। এতে তিস্তার নিচু চরাঞ্চল প্লাবিত হয়ে সেখানে চাষ করা পেঁয়াজ, বাদাম ও কাউনের ফসল পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অনেকেই অপরিপক্ক ধান ও বাদাম জমি থেকে কেটে নেওয়ার চেষ্টা করছেন, তবে পানি না কমায় ফসল রক্ষায় জোর আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, উজানের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিন কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানির স্তর আরও বাড়তে পারে। তবে পানি বিপদসীমা অতিক্রম না করায় জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা আপাতত নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এসব অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানানো হয়।

এদিকে, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলো ও উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তার চর তিন দিন ধরে প্লাবিত। এসব চরে পেঁয়াজ, বাদাম ও কাউনের খেত পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তলিয়ে যাওয়া এসব জমিতে ফসল তুলতে না পারলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার