• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

   ২৩ মে ২০২৫, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্টে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে চায় না। যে কারণে আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইসিসির অ্যানুয়াল কনফারেন্স।

প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতিই ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ককে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তবে ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার জেরে আইসিসি ইভেন্টেও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

পিটিআইয়ের একটি প্রতিবেদনের অনুযায়ী, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহুজাতিক টুর্নামেন্টেও এই দুটি দলকে একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ‘এই বিষয়টি নিয়ে বার্ষিক সম্মেলনে আলোচনা হবে। আইসিসি ইভেন্টের নক-আউটেও ভারত ও পাকিস্তানের না খেলার সম্ভাবনা কম। তবে দুই দলকে একই গ্রুপে না রাখার সম্ভাবনা রয়েছে।'

আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি এর আগে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

রাজনৈতিক কারণে গত কয়েক বছর ধরে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আদায় কাঁচ কলায়। ২০২৩ সালে ভারতীয় বোর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে যেতে দেয়নি। ফলে পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়। ভারতের সব ম্যাচ এবং বেশিরভাগ নকআউট ম্যাচ আয়োজন করে শ্রীলংকা। 

পাকিস্তান বোর্ড চলতি বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রেও একই পরিস্থিতির সম্মুখীন হয়। দুবাইয়ে ভারতের সব ম্যাচ আয়োজন করা হয়। দুটি টুর্নামেন্টের ফাইনালই পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হয়, এবং ভারত দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও অনেক দূরে। তার আগে ভারত ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নারী বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে দুই দেশ একে অপরের সঙ্গে খেলবে কিনা, তা এখনও ঠিক হয়নি। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে