• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুই সিটির নির্বাচন ঘোষণা করতে সরকারকে নোটিশ

   ২৩ মে ২০২৫, ০৬:৫১ পি.এম.
দুই সিটি কর্পোরেশনের প্রতীক

আদালত প্রতিবেদক

এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে
শিক্ষার্থীর আত্মহত্যা ঢাবির শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে
ডিবির সোর্স হত্যায় দুই পুলিশ সদস্যসহ ৩ জনের যাবজ্জীবন
ডিবির সোর্স হত্যায় দুই পুলিশ সদস্যসহ ৩ জনের যাবজ্জীবন
যে কারণে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
যে কারণে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল