• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. ইউনূসের পদত্যাগে শূন্যতা তৈরি হবে না: সালাহউদ্দিন

   ২৩ মে ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর পদত্যাগ করলে জাতি ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প বেছে নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ, কিন্তু সেদিকে না যেয়ে সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে।’

তিনি বলেন, ‘ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র পথ।’

সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং উনারা (সরকারের উপদেষ্টারা) দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।’

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।

বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে- দলটির এ নেতা বলেন, ‘বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি, মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই। রাস্তায় বিএনপিকে নামতে হলো কেন?’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে