• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি

   ২৪ মে ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক অস্থিরতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে বৈঠকের শিডিউল পেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এর আগে শুক্রবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি জানিয়েছেন, বৈঠকে বিএনপি যোগ দেবে কীনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। অবশেষে আজ সকালে বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।

বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে আমীর খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ কয়েকজন থাকতে পারেন বলে জানা গেছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বিএনপি একাধিকবার সরকারপ্রধানের সাক্ষাৎ চেয়ে পায়নি বলে খবর বের হয়। এর মধ্যেই শুক্রবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ সন্ধ্যায় দুই দলের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের