• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইশরাকের শপথ দাবিতে আজও নগর ভবন অবরুদ্ধ

   ২৪ মে ২০২৫, ০২:২১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

আদালতের রায়ের আলোকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আজ শনিবার (২৪ মে) অবরুদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে গিয়ে সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। 

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু  বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্লাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, এখনও ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করছেন। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু করবে না ততদিন আন্দোলন চলবে। তবে সরকার জনতার মেয়রকে শপথের চিঠি দিলে তখন ঢাকাবাসী কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করবে।

শনিবার দুপুর ১২টার দিকে নগর ভবনে বাবার মৃত্যু সনদের জন্য আসেন লহ্মীবাজারের কামরুল ইসলাম। তিনি বলেন, গত সপ্তাহে তিনদিন এসে ফেরত গিয়েছি। ভাবছি আজ নগর ভবন খোলা থাকবে তবে আজও বন্ধ। বাবার মৃত্যুর পরে এক ভাই বিদেশ থেকে এসেছেন। তাই বাবার সম্পত্তি সব ভাইদের উপস্থিতিতে বণ্টন করতে চাই। কিন্তু আন্দোলনের কারণে পারছি না।

এর আগে ১৪ মে থেকে নগর ভবনের সামনে 'ঢাকাবাসী' ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের