• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বনানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

   ২৫ মে ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান ও আসিফ মাহমুদ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আশরাফুল রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক। আসিফ তার মোটরসাইকেলের যাত্রী ছিলেন। তারা মহাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় কাকলী বাসস্ট্যান্ডে ওই ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের সহকারী রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের ওপর উঠে যায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম