• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

উপদেষ্টা আসিফ-মাহফুজ এনসিপির প্রতিনিধি নন: হাসনাত

   ২৫ মে ২০২৫, ০১:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে বিএনপি। এ দাবির প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন, ‘এই দুজন উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবেও তারা এই সরকারে নেই।’

রোববার (২৫ মে) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছি। তাদের সম্মানহানি যেন না হয়, সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।’

এ সময় তিনি জানান, এনসিপির চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে তারা বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরছেন এবং সাধারণ মানুষের মতামত জানার চেষ্টাও করছেন।

হাসনাত বলেন, ‘সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন—এসব বিষয়ে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছি। দ্রুততম সময়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জরুরি।’

পথসভা উপলক্ষে আজ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এনসিপি। কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের