• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব বাড়ছে সরকারের- সাকি

   ২৫ মে ২০২৫, ০৪:৫১ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

ডিসেম্বরে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর এক রকম প্রস্তুতি দরকার, জুলাইয়ে হলে আরেক রকম প্রস্তুতি দরকার উল্লেখ করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর তোপখানায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ৫ দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চে’র এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা করেনি সরকার। এ কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব বাড়ছে সরকারের। এ সময়, গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাতে ন্যূনতম জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে দলনিরপেক্ষ চরিত্র ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখতে হবে।

আর মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত উল্লেখ করে বলেন, এসব সংবেদনশীল বিষয়ে সরকারের আগ বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না। প্রয়োজনে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথাও বলেন তিনি। সেইসাথে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও চলতি বছরের মধ্যে দৃশ্যমান বিচার করার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের