• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আসছে এ পি জে আবদুল কালামের বায়োপিক

   ২৫ মে ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের জীবনী নিয়ে বলিউডে আসছে নতুন সিনেমা। তামিলনাড়ুর রামেশ্বরমে ছোট্ট এক বাড়িতে বেড়ে ওঠা এক কিশোর কীভাবে রাষ্ট্রপতি ভবনে পা রাখলেন, সেই যাত্রাই এবার দেখা যাবে পর্দায়।

কালামের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের তারকা ধানুশ। এই খবর নিজেই ঘোষণা করেন তিনি, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা থেকে। সিনেমার নাম ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’।

সিনেমাটি পরিচালনা করছেন ওম রাউত। যদিও তাঁর সর্বশেষ পরিচালিত ‘আদিপুরুষ’ বিতর্কের জন্ম দিয়েছিল, তবে এইবার তিনি ফিরছেন আরও ভিন্নরকম এক গল্প নিয়ে।

১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমে জন্ম নিয়েছিলেন আবদুল কালাম। ভারতের এক কিংবদন্তি বিজ্ঞানী হয়ে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের শিলংয়ে বক্তৃতা দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।

সিনেমাটিতে উঠে আসবে এক স্বপ্নবাজ, সংগ্রামী ও মানুষের ভালোবাসা পাওয়া রাষ্ট্রপতির গল্প—যে গল্প আজও কোটি মানুষের প্রেরণা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’