• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

   ২৫ মে ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার মুখে পড়া বাকিরা হলেন-সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, তাঁদের দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরী ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে’ অর্থনৈতিক অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নিজের ও পরিবারের সদস্যদের দখলে রেখেছেন। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়ে তুলেছেন।

অনুসন্ধানকালে জানা গেছে, তাঁরা যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন এবং এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের