• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাবি ভিসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান

   ২৫ মে ২০২৫, ০৮:১২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

সাম্য হত্যাকান্ডের বিচার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি ছাত্রদল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্য হত্যাকান্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।

এতে আরও বলা হয়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকান্ডের ১২ দিন পার হবার পরও এর সুষ্ঠু তদন্ত ও বিচার আদায়ে ব্যর্থতার পাশাপাশি ক্যাম্পাসে ছিনতাই, ছুরিকাঘাত, অগ্নিকান্ড ও হত্যাকান্ডের মতন ন্যাক্কারজনক ঘটনা বারংবার ঘটে যাবার পরেও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২৬ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অবস্থান করবেন তারা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের