• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সজল-বুবলীর ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ

   ২৮ মে ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে গত নয়দিন ধরে চলছে শবনম বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এতে বুবলীর বিপরীতে আছেন আব্দুন নূর সজল। ছবির শুটিং চলছে পুরোদমে। তবে সেখান থেকে এলো আতংকের খবর। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েছে তাদের সিনেমাটির টিম।

এই তথ্য জানিয়েছেন অভিনেতা সজল। তিনি জানান, গতকাল তাদের সেটে এক দল বন্য হাতি আক্রমণ করেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সজল জানান, শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে, যেটা ভীষণ রিস্ক। এর আগেও এদের আক্রমণে কয়েকজন মারা গেছে এখানে।

তিনি আরও বলেন, আমাদের সেটে গতকাল প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা চলে যায়। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও। তবে সার্বক্ষণিক একটা আতংকে থাকতে হচ্ছে। এরমধ্য দিয়েই শুটিং করছি।

নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’