• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানের কাছে অভিযোগ

সাংবাদিককে বিএনপি নেতা রিয়াজুল হান্নানের হুমকি

   ২৯ মে ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিএনপি নেতার হুমকিতে আতঙ্কিত এক সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন। ভুক্তভোগী সাংবাদিকের নাম মাহমুদুল হাসান।তিনি কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের গাজীপুর প্রতিনিধি।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘সত্য সংবাদ প্রকাশ করায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্ এর ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের চক্ষুশূলে পরিণত হয়েছি। ফোনসহ বিভিন্নভাবে তিনি আমাকে হুমকি-ধামকি দিচ্ছেন। তার হুমকিতে আমি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগে সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ‘সম্প্রতি রিয়াজুল হান্নানের নির্দেশে উপজেলা বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপরও হামলা করে রিয়াজের সন্ত্রাসী বাহিনী। এতে একজন চিত্র সাংবাদিক গুরুতর আহতসহ কমপক্ষে ১২ জন সাংবাদিক আহত হয়। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ এমন কোনো অপকর্ম নেই যা রিয়াজ ও তার লোকজন করেনি। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিএনপি নিয়ে খারাপ ধারণা তৈরি হয়েছে। সরেজমিনে তদন্ত করলে যার সত্যতা মিলবে। এসব নিয়ে নিউজ করার কারণে রিয়াজুল হান্নান হুমকি দিচ্ছেন।’

অভিযোগে তিনি বলেন, ‘আমি মনে করি বিএনপি সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং সাংবাদিক বান্ধব একটি দল। সেই দলের একজন নেতা সাংবাদিককে হুমকি দিয়ে পুরো দলের বদনাম করবে এটা কোনভাবেই কাম্য নয়। আর আমি বিশ্বাস করি কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি কখনো নিবে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমাকে হুমকি প্রদানকারী রিয়াজের বিরুদ্ধে তদন্ত করে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয় এবং আমার জীবনের নিরাপত্তা দেয়া হয়।’

এদিকে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে শাহ রিয়াজুল হান্নানের ফোন রিসিভ হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের