• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বরিশালে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

   ৩০ মে ২০২৫, ১২:৪৩ পি.এম.

বরিশাল প্রতিনিধি: 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর এখনো উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেন, আবহাওয়ার সংকেত বলবৎ থাকায় এবং নদীতে ঢেউয়ের রোলিং থাকায় অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

ওদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এর প্রভাব থাকবে। এজন্য এখনো বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বর্ষিত হচ্ছে। নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আনিসুর রহমান জানান, বিগত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ দু-এক দিন চলবে বলেও জানান তিনি। বৃষ্টি ঝড়িয়ে ক্রমে নিম্নচাপের প্রভাব কেটে যাবে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, গত দুই দিন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলোর সাতটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার বিভাগের কোনো পয়েন্টে কোনো নদীর পানি বিপদসীমার ওপরে নাই। পানি উন্নয়ন বোর্ড ১৯টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করে দেখেছে, সবখানের পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার