• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যান জিয়াউর রহমান

   ৩০ মে ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার পর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে তিনি কখনো এ বিষয়ে কোনো প্রতিবাদ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (৩০ মে) গুলশানে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক এবং মুক্তিযোদ্ধা হিসেবে অনেক সিনিয়র ছিলেন। তার সেনাপ্রধান হওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার পর তাকে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়। তবুও তিনি কখনো মুখ খুলে কিছু বলেননি, প্রতিবাদ করেননি। স্বাধীনতার পর যারা ক্ষমতায় আসে, তারা দেশে রক্ষীবাহিনী গঠন করে দমন-পীড়ন চালায়। একের পর এক অভ্যুত্থান হয় তখন। যারা সেসময় বেঁচে ছিলেন, তারা জানেন সে সময়কার পরিস্থিতি কেমন ছিল।  

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের নভেম্বরে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দি করে নিজে সেনাপ্রধান হন। কিন্তু সৈনিক-জনতা একসঙ্গে বিদ্রোহ করে তাকে (জিয়া) মুক্ত করে আনে। এরপর জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল, এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি বলেও উল্লেখ করেন মোশাররফ হোসেনভ  

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিনি দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গেছেন। মুক্তবাজার অর্থনীতি চালু করেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি একজন আদর্শিক দল গড়ে তোলেন-যার নাম বিএনপি।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৫ বছরে গুম-খুন করেও সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারকে পালাতে হয়েছে। অথচ আজও খালেদা জিয়া দেশের মাটিতে আছেন, তিনিই আজ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।  

খন্দকার মোশাররফ বলেন, আজ গণতন্ত্র হুমকির মুখে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সরকারের প্রধান দায়িত্ব। বিগত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ হোক-তার আদর্শ বুকে ধারণ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।  

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের