• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মগবাজারে ছিনতাই: গ্রেপ্তার সেই চারজন রিমান্ডে

   ৩০ মে ২০২৫, ০৬:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ধারালো অস্ত্র হাতে প্রকাশ্যে রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এরমধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল কিনতো। আর অপর তিনজন সরাসরি ছিনতাইকাজে অংশ নিতেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। একপর্যায়ে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সোহেলকে ঢাকার কেরানীগঞ্জ এবং অপর তিনজনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ছাড়াও নগদ ৯ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি চাপাতি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ধারালো অস্ত্র হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তার গতিরোধ করে। পরে বাইক থেকে দু’জন নেমে দু’টি চাপাতি হাতে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। ওই সময় চাপাতি দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায় ছিনতাইকারীদের।

একপর্যায়ে ওই তরুণের ব্যাগ কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে ওঠে। ওই সময় ভুক্তভোগী যুবক বাইকের সামনে এসে বারবার অনুরোধ করলে চাপাতি হাতে দু’জন আবারও বাইক থেকে নেমে আঘাত করে তাকে সরিয়ে দেন। এরমধ্যেই বাইকে করে ছিনতাইকারীরা চলে যেতে শুরু করলে হামলাকারীদের একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। এভাবে মাত্র এক মিনিটের ব্যবধানে ভুক্তভোগী ওই যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ বাদী হয়ে গত ২৬ মে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের