• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আর নেই

   ৩১ মে ২০২৫, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম (৭৮) ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ ভূঁইয়া ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন। 

শনিবার (৩১ মে) মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়া ফেইসবুক জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতি কথা।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান সফিকসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ আসন ও বর্তমানে কুমিল্লা- ৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে তিনি সংসদে নির্বাচিত হন। ২৪ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের