• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ১০-এ নেমে গেল বাংলাদেশ

   ৩১ মে ২০২৫, ১২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

দুঃসময়টা কোনোভাবেই কাটছে না বাংলাদেশের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ, সে ঘটনার বেশ কিছু দিন হয়ে গেছে। এবার আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে দলটা। 

বিষয়টা অভাবনীয় কিছু, তা নয় মোটেও। আগে থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল, দলটা র‍্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ, এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেও বিশাল বিশাল দুটো হার সঙ্গী হয়েছে দলের। তারই মিশেলে বাংলাদেশের ‘পতন’টা হলো। ১০-এ নেমে গেছে লিটন দাসের দল।

টানা চার টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। তাতে দলের খাতা থেকে পয়েন্ট কাঁটা গেছে ৫টি। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের রেটিং পয়েন্ট ছিল ২২৫। সেখান থেকে চার হারের পর এসে দলের রেটিং পয়েন্ট ঠেকেছে ২২০-তে। আফগানিস্তানের রেটিং পয়েন্ট ছিল ২২৩, তারা চলে গেছে নয় নম্বরে। ১১তে থাকা আয়ারল্যান্ডের চেয়ে অবশ্য নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ, তাদের পয়েন্ট ২০২। 

২৭১ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬২। পরের তিনটি দল যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয়ে আছে সবশেষ বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট ২৪৫। সাতে আছে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান। বাংলাদেশকে দুই ম্যাচে হারিয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯তে।

এখন দশে নেমে গেলেও বাংলাদেশের সামনে র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। পাকিস্তান সিরিজের পরই শ্রীলঙ্কা সফর আছে দলের। এরপর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে সেসব সিরিজে জিতলেই আবার ৯ কিংবা তারও ওপরে ওঠার সুযোগ থাকবে লিটন দাসের দলের সামনে। তবে দলের ফর্ম অবশ্য সেসবকে আপাতত অসম্ভব বলেই মনে করাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে