• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

   ২ জুন ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার না আসে দেশের মানুষের কপালে খারাপই আছে।

সোমবার (২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাশাসকের পতন ঘটিয়েছি। কিন্তু সেই গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় আমাদের সামনে তার একটি উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। যারা ১৯৭১ সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সাথে ছিল তাদেরই একটা অংশ নতুন করে তৈরি হয়েছে যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দাবি করে। কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে নির্বাচনের পক্ষে দাড়ান না। শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৫-১৬ বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে । 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গণতন্ত্রের স্বপক্ষে কাজ করার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য গত ১৫-১৬ বছর হাজার অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম হওয়ার পরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়েছে। গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি ভবিষ্যতেও দেবো এ বিষয়ে কোনো আপোষ নেই।

সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে।  নির্বাচনের কথা বললে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে না? নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং দেশের জনগণকে ভালো রাখতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার।

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্ত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের