• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

অভিনেত্রী তানিন সুবহা লাইফ সাপোর্টে


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ১১:৪১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জানা যায়, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।

এ বিষয়ে তার পরিবারের ঘনিষ্ঠজন জানান, হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে তানিন সুবহার মা তাসলিমা বেগম দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।‘

শোবিজ দুনিয়ায় তানিন সুবহার যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র দিয়ে। পরবর্তীতে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এছাড়া বর্তমানে সুবহা বেশ কিছু সিনেমায় কাজ করছিলেন বলেও জানা যায়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
অনুপম রায়
ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা