• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই ‘চিকিৎসক’

   ৩ জুন ২০২৫, ১১:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৭ জনই চিকিৎসক বলে ধারণার কথা জানিয়েছেন রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম।

সোমবার (২ জুন) রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এই পরীক্ষা হয়, যেখানে মোট নমুনার ৬০ শতাংশের মধ্যে কোভিড-১৯-এর উপস্থিতি শনাক্ত হয়।

এ বিষয়ে অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে।

তিনি আরও বলেন, যাদের নমুনায় করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার বলে জানান এই অধ্যাপক।

ফয়সল আলম বলেন, ‘বয়স্ক, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগে ভোগা মানুষদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সী যাদের উপসর্গ রয়েছে, তাদের করোনা পরীক্ষা করানো উচিত।’

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রাজশাহী মেডিকেলে এখন একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিদের মধ্যে অনেকেই হয়তো আক্রান্ত হলেও উপসর্গ কম থাকায় হাসপাতালে আসছেন না।’

ভর্তি থাকা রোগীর চিকিৎসা নিয়ম মেনে চলছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের