• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাসির উদ্দিন পাটোয়ারী

‘নগর ভবনের সামনে যেন মব সন্ত্রাস না হয়’

   ৩ জুন ২০২৫, ০৮:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন-কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। এমনকি নগর ভবনের বিভিন্ন কক্ষের দরজায় তারা তালাও ঝুলিয়ে দিয়েছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে মঙ্গলবার (৩জুন) আবারও নগর ভবন ঘেরাও করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'দেশপ্রেমিক সেনাবাহিনী ওআইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, নগর ভবনের সামনে যাতে কোনো প্রকার মব সন্ত্রাস না হয়।'

এদিকে, ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়বো বলে সরকারকে শেষ বার্তা জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা।

ইশরাক হোসেন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে প্রায় ২১ দিন ধরে দক্ষিণ সিটি করপোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন করে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। নগর ভবনে নিজে তার সমর্থকদের সাথে যোগ দিয়ে মেয়র পদে সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসবেন বলে সরকারকে শেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, 'বহিরাগত কোনো প্রশাসক, উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে প্রশাসক বসানো হবে, এটা শেষ কথা।'

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের