• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

চাচার দা’য়ের কোপে দুই ভাতিজি নিহত, মা আশঙ্কাজনক

   ৩ জুন ২০২৫, ১০:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। এ ঘটনায় নিহতদের মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুমা আক্তার ও শারমিন বেগম। তারা সম্পর্কে আপন দুই বোন। আহত অবস্থায় রয়েছেন তাদের মা হাজেরা বেগম।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহত দুই বোনের চাচা মাসুক আলীর সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক উত্তেজনা চলছিল। বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা মাসুক আলী ও চাচি রাহেলা বেগম ধারালো দা দিয়ে মাসুমা, শারমিন ও হাজেরা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা ও শারমিন মারা যান। গুরুতর আহত হাজেরা বেগমকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

নিহত দুই বোনের বাবা আবু মিয়া প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই আছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ