• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আ’লীগের পথে হাঁটলে ইতিহাস ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

   ৪ জুন ২০২৫, ০৫:০৮ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অভ্যুত্থানের পর দলগুলো ভয়হীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের আমলে ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। গত ১৬ বছরে দেশে প্রায় সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষকে গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরে কেউ গুমের শিকার হয়নি। পুলিশ বাদী হয়ে একটিও গায়েবি মামলা করেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্টের কঠিন গিরিপথ পার করে ছাত্র-জনতা অভ্যুত্থান সফল করেছে। ছাত্র-সংগঠনের নেতারা যদি অসহিষ্ণু কথাবার্তা বলে তাহলে জুলাই ঐক্য বিনষ্ট হবে। আর ঐক্য বিনষ্ট হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরে কেউ গুমের শিকার হয়নি। পুলিশ বাদী হয়ে একটিও গায়েবি মামলা করেনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের