• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হামজার গোলে ম্যাচের শুরুতেই বাংলাদেশের লিড

   ৪ জুন ২০২৫, ০৮:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের শুরুতেই দারুণ এক হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। 

বুধবার (৪ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে। এর মাধ্যমে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ২৭ বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

এই ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ‍ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার