• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন আমিনুল হক

   ৫ জুন ২০২৫, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মানবিক বাংলাদেশ গড়তে পল্লবী রূপনগরের নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬ আসন) দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে পল্লবী ২ নং ওয়ার্ড ১২/সি ব্লকে এফ. এম.এস. স্যেসাল পরামর্শ কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কন্যা দায়গ্রস্ত পিতাদের আর্থিক সহায়তা, নারী স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিধবা ও স্বামী হারাদের সেলাই মেশিন বিতরণ এবং শারিরীক প্রতিবন্ধিদের হুইল চেয়ারও বিতরণ করেন আমিনুল হক। 

ছবি: সংগৃহীত

আমিনুল হক বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। 

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করতে চায়। বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি।

সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির মূল  লক্ষ্য বলেও এসময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ এসময় তার সঙ্গে ছিলেন। 

অনুষ্ঠান শেষে পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিং মল ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রুপরেখার বার্তা পৌঁছে দেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের