• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাবিলা-ফারিণকে নিয়ে কী বললেন মেহজাবীন

   ৬ জুন ২০২৫, ০১:৫৯ পি.এম.
ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। শুরুতেই গান দিয়ে আলোচনা তৈরি করলেন এই নায়িকা। সাড়া ফেলেছে ‘লিচুর বাগানে’ গানটির সঙ্গে তাঁর পারফরম্যান্স। ভক্তরা বলছেন, সাবিলা যেন ‘জাদু’ দেখালেন। অন্যদিকে আরেক অভিনেত্রী ফারিণ এখন প্রশংসিত হচ্ছেন ‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা’ আইটেম গানটি দিয়ে। ভিন্নভাবে পর্দায় আসছেন ফারিণ। সম্প্রতি আলোচিত দুই নায়িকার নাচ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দুই সহকর্মীকে নিয়ে কী লিখলেন তিনি?

সহকর্মীদের মধ্যে সাবিলা নূর ও তাসনিয়া ফারিণকে আগে থেকেই পছন্দ করেন মেহজাবীন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দুই অভিনেত্রীর কাজগুলো ভাগাভাগি করে সে কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সিনেমায় এবার ভিন্নভাবে ধরা দিচ্ছেন সেই প্রিয় দুই সহকর্মী। তাঁদের নিয়ে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের দুজন অধিক প্রতিভাবান অভিনয়শিল্পী রয়েছে। তাঁদের দুইটা সিনেমা আসছে। আমি এই সুন্দরীদের বড় পর্দায় দেখার লোভ সামলাতে পারছি না।’

মেহজাবীনের স্ট্যাটাসটি শেয়ার করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ধন্যবাদ, মেহজাবীন আপু। তুমি সত্যিকারের তারকা।’ সাবিলা মন্তব্য করেছেন, ‘ভালোবাসি, মেহজাবীন আপু।’ ভক্তরাও গান দুটির যেমন প্রশংসা করছেন, তেমনি আলাদা করে সাবিলা ও ফারিণকে বাণিজ্যিক সিনেমায় স্বাগত জানাচ্ছেন। এর আগে তমা মির্জা ফেসবুক স্ট্যাটাসে দুই অভিনেত্রীকে শুভকামনা জানিয়ে নায়িকার দলে স্বাগত জানিয়েছিলেন।

‘লিচুর বাগানে’ গানটিতে সাবিলার সঙ্গে নেচেছেন শাকিব খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান।

চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানটির ভিডিও চিত্র দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। গানের মধ্যে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। গতকাল প্রকাশ পাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে দেখা মিলল আবেদনময়ী ফারিণের। তাঁর সঙ্গে দেখা যাবে শরীফুল রাজকে।

গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমার গানটি। গানটি মিল্টন খন্দকারের লেখা। এর আগে গানটি ‘কুলি’ সিনেমায় জনপ্রিয়তা পায়। সেই সুপারহিট গানের সুর করেছিলেন আলম খান। কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। ‘ইনসাফ’-এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন মিলা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’