• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

   ৬ জুন ২০২৫, ০৭:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগ ও আনন্দের মাধ্যমে দিনটি উদযাপন করবেন মুসলমানরা। এদিকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদে নিজ এলাকার মানুষদের সঙ্গে ঈদ করতে রাজনৈতিক দলের নেতারাও ঢাকা ছাড়ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে তারা স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

দলটির আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন। নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়ীতে, আরেক নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ করবেন। এ ছাড়া নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবস্থান করবেন সৌদি আরবের মক্কা নগরীতে।

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম ঈদ করবেন কুমিল্লার লাকসামে। এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, হামিদুর রহমান আযাদ থাকবেন ঢাকার বসুন্ধরায়, মাওলানা আবদুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে।
সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল থাকবেন বরিশালে, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের থাকবেন সিলেটে এবং মাওলানা মো. শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন, আবদুর রব ও মোবারক হোসাইন ঈদ করবেন ঢাকায়। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ থাকবেন ময়মনসিংহের মুক্তাগাছায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায়।

অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ থাকবেন সৌদি আরবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল থাকবেন চাঁপাইনবাবগঞ্জে। ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন থাকবেন সিলেটে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে